editor
প্রকাশিত: 6:28 PM, March 8, 2025
লাখাই প্রতিনিধি:: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ৬৭নং আলী হাসান চান রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক এর উপর হামলার ঘটনায় ফৌজদারি মামলায় কারাগারে থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছেন। সাময়িক বরখাস্তকৃত শিক্ষক হলো মুজিবুর রহমান । উপজেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, শিক্ষক মুজিবুর রহমান একটি ফৌজদারি মামলায় জেলহাজতে থাকায় হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম এক পত্রের মাধ্যমে লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানায়, মোড়াকরি আলী হাসান চান রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমানকে সরকারি চাকরি আইন ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো এবং সাময়িক বরখাস্তকালে সরকারি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, বিগত ২৪ অক্টোবর মানপুর গ্রামের প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নানকে সহকারী শিক্ষক মুজিবুর রহমান ও তার দলবল নিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় লাখাই থানায় মামলা দায়ের করার পর বিগত ১৭ফেব্রুয়ারি পুলিশ কর্তৃক ধৃত হওয়ার পর বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। সহকারী শিক্ষক মুজিবুর রহমান ফৌজদারি মামলায় জেলহাজতে যাওয়ার বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন শিক্ষক মুজিবুর রহমানের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
8 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা
5 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস
3 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন
8 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত
8 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
6 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
8 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
3 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম