editor
প্রকাশিত: 12:13 AM, March 9, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ক্ষুদ্রঋণের চেক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই মার্চ) বেলা ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
” অধিকার, সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ উপলক্ষে স্থানীয় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্রঋনের চেক ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী মেয়েদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন