editor
প্রকাশিত: 11:27 PM, March 10, 2025
বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম টেক্কা ও সদস্য ফজলুর রহমানকে পৃথক পৃথক স্থান থেকে শনিবার সন্ধ্যায়
গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত নজরুল ইসলাম উপজেলার গজভাগ গ্রামের মৃত ছালেহ উদ্দিনের ছেলে এবং ফজলুর রহমান পশ্চিম দক্ষিণ ভাগ গ্রামের মৃত অমর উদ্দিনের ছেলে।
রোববার বিকেলে দুইটি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে। এদিকে, গ্রেফতার আসামি ফজলুর রহমানের স্ত্রী পারভিন জাহান ও পুত্র আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, ফজলুর রহমান একজন প্রবাসী রেমিটেন্সযোদ্ধা ছিলেন। যে মামলায় পুলিশ সন্ধিগ্ধ আসামি করে কারাগারে পাঠিয়েছে ওই মামলায় উল্লেখিত ঘটনার এক বছর পূর্ব থেকেই তিনি কাতারে ছিলেন। তিনি ২০১৬ সালের ১৪ মে দেশে ফিরেন। মামলার বাদি নুরুল ইসলাম তাপাদার জানান, ফজলুর রহমান তার মামলার এজাহার নামীয় কিংবা সন্ধিগ্ধ আসামি নন। পুলিশ লোকজনকে ধরে এনে আমাদের মামলায় কোর্টে চালান করছে। আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম টেক্কাকে যে মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে পুলিশ কারাগারে পাঠিয়েছে ওই মামলার বাদি ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালিক জানান, নজরুল ইসলাম টেক্কা তার মামলার আসামি নন। তাকে গ্রেফতারের পর পুলিশ জিজ্ঞেস করেনি তিনি আমার মামলার আসামি কি-না।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল কাশেম সরকার জানান, দুইটি মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি ফজলুর রহমান ও নজরুল ইসলাস টেক্কাকে রোববার বিকেলে আদালত কারাগারে পাঠিয়েছেন।
5 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
5 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
3 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
4 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
2 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
8 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
3 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
4 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং