editor

প্রকাশিত: 4:07 PM, March 13, 2025

শ্রীমঙ্গলে পৌরসভার উদ্যোগে ক্বেরআত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে পৌরসভার উদ্যোগে ক্বেরআত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলাভিত্তিক ক্বেরআত প্রতিযোগিতা- ২০২৫ এর আয়োজন করা হয়েছে।

শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়ে বেলা ১টায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিরতণ করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ক্বারী মাওলানা হিলাল আহমদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ, শ্যামলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলার ফিল্ড সুপারভাইজার আব্দুল বারী, দৈনিক ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম , দৈনিক প্রতিদিনের সংবাদ এর শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, ইসলামিক ফাউন্ডেশনের আব্দুর রব, মো. মোজাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-প্রতিনিধিগন।

প্রতিযোগিতা শেষে ক, খ, গ এবং হিফজ গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে নগদ ৩ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ২ ও তৃতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিজয়ী ৪ ছাত্রীকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ টাকা উপহার দেওয়া হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞ ৬জন হাফেজ, আলেম ক্বারী বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার আলিয়া, ইবতোয়ি, কওমি, নূরানী, হাফেজি মাদরাসার প্রায় ৪০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আংশগ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে