editor
প্রকাশিত: 4:21 PM, March 13, 2025
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সম্প্রতি সময়ে দেশব্যাপী আশঙ্কা জনক হারে বেড়ে যাওয়া ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ই মার্চ) বিকেল ৩:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা জমিয়তে উলামা,জমিয়তে আনসার ও জমিয়তে তালাবার আয়োজনে জৈন্তাপুর বাসস্ট্যান্ডে তামাবিল মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে আশরাফুল উলুম নিজপাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল হামিদ (দাঃবাঃ) এর সভাপতিত্বে ও মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম ও উপজেলা জমিয়তে উলামায়ে বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জব্বার (দাঃবাঃ)।
এ সময় মানববন্ধনে বক্তৃতাকালে বক্তারা সম্প্রতি সময়ে দেশব্যাপী আশঙ্কা জনক হারে বেড়ে যাওয়া ধর্ষণ, ছিনতাই সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন ছাত্র জনতার গনঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতার সুফল থমকে যাচ্ছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিকট। তারা আরো বলেন দেশের প্রচলিত আইনে ধর্ষকের বিচার সময় সাপেক্ষ হওয়ায় আইনের ফাঁক ফোকড় দিয়ে ধর্ষকরা রক্ষা পেয়ে যায়। তাছাড়া ধর্ষণের বিচারে সময়ক্ষেপণ করে বিচার বিলম্বিত করা হচ্ছে।
এ সময় বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডাঃ মোহাম্মদ ইউনূসের প্রতি ধর্ষণ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত সময়ে বাস্তবায়ন করার জন্য আইন প্রনয়ন করার প্রতি আহবান জানান বক্তারা।
এ সময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা বশির আহমদ মাওলানা মুশতাক আহমদ মাওলানা নুরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসাইন জামিল, মাওলানা আব্দুশ শুকুর, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ইয়াহইয়া, হাফিজ সাদিকুর রহমান, হাফিজ আবুল হোসাইন, হাফিজ আনোয়ার হোসাইন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন