editor
প্রকাশিত: 11:42 PM, March 13, 2025
লাখাই প্রতিনিধি:: বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লাখাই উপজেলার ১নং ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
১৩ ই মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় মোস্তফা কামাল খরছু সভাপতিত্বে আশীষ দাশগুপ্ত পরিচালনায় লাখাই বাজারে বিট পুলিশিং কমিটির সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নান্নু মিয়া, বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী বুলবুল, লাখাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবদলের সভাপতি রফিকুল ইসলাম , ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোঃ ইব্রাহিম মিয়া, নুরুল হক মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াইয়া তালুকদার, ফরিদুল ইসলাম, বরজু মিয়া, সামাদ মিয়া।
এ সময় প্রধান অতিথি লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নুন্নু মিয়া বলেন, লাখাই ইউনিয়নে স্বজন পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধি লক্ষ্যে আমাদের এই আয়োজন।
এসময় বিট পুলিশিং সমাবেশে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন