editor
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
মো. মনির হোসেন, যুক্তরাজ্য :: বাংলাদেশের মানুষ বারবার স্বাধীনতার জন্য রক্ত দিলেও এখনো স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তৃতা কালে এই মন্তব্য করেছেন মহামান্য রাস্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী । সিনিয়র সাংবাদিক ও ক্লাব সভাপতি শাকির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মাদ হযরত আলী খান। এসময় তিনি বলেন, ৭১ আমাদের অস্রু নিয়েছে, রক্ত নিয়েছে একত্রে দাঁড়াবার ভিত্তি দিয়েছে কিন্তু স্বপ্ন দেখার সাহস যুগিয়েছে।
(১৩ মার্চ) পূর্ব লন্ডনের অভিজাত রেস্তোরাঁ লাবিস বাইটসে এই অনুষ্ঠানে সাবেক মন্ত্রী, কুটনৈতিক, লন্ডনের বিভিন্ন বারার মেয়র, স্পীকার, কাউন্সিলর, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন । সিনিয়র সাংবাদিক ও ক্লাব মেম্বার তৌহিদুল করীম মুজাহিদের উপস্থাপনায় অনুষ্ঠানে নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, একই কাউন্সিলের হুইপ ইনাম আহমেদ, বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুল মুকিত, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সদস্য সচিব ড. মুজিবুর রহমান, ক্লাবের যুগ্ম আহবায়ক মাহবুবা জেবিন, নিউহ্যাম বারার কাউন্সিলর সাবিহা কামালী, একাউন্টেন্ট মাহবুবুর রহমান খান, ক্লাব সদস্য আব্দুল কাদের জিলানী, মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য ও দৈনিক সিলেটের সময়ের,বিশেষ প্রতিনিধি মোঃ মনির হোসেন ।
বার্কিং কাউন্সিলের মেয়র মঈন কাদরী, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মৌমিতা জিনাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মহসিন রেজা, সিনিয়র সাংবাদিক বদরুজ্জামান বদরু, ব্যারিস্টার নাজির আহমেদ, লেখক ও কলামিস্ট শায়েক এম রহমান, রাকেশ রহমান, মশিউর রহমান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, ব্যারিস্টার মুফতি নাফিজ, সিনিয়র সাংবাদিক হাসিনা আক্তার, কাউন্সিলর মুজিবর রহমান, খেলাফত মজলিশ নেতা ওবায়েদ করীম, ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ, লেবার পার্টির নেতা এডভোকেট হালিম হাওলাদার, ব্যারিস্টার মাহমুদুল হাসান সিফাত, ব্যারিস্টার শাহরিয়ার খান সাগর, ক্লাবের সদস্য সচিব মো. জুনায়েত রিয়াজ, যুগ্ম আহবায়ক কামরুল আই রাসেল, সদস্য মাহবুব তোহা, আহমেদ সাদিক, আতাউর রহমান, রাজিব সাহা, এসএইচ সোহাগ, শামা মেহজাবীন রিনটি, সোহেল আহমেদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ।
7 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের
6 ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মউশিক শিক্ষক কল্যাণ
7 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।
4 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
2 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
3 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। মঙ্গলবার
1 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
7 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.