editor
প্রকাশিত: 2:14 PM, March 15, 2025
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে সারাদেশের ন্যায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন করেন উপজেলা নির্বাচন অফিসে কর্মকর্তা, কর্মচারী সহ এনআইডি সেবা নিতে আসা গ্রাহকরা।
এনআইডি সংরক্ষণ করুণ,ভোটার তালিকা রক্ষা করুণ, গনতন্ত্র নিশ্চিত করুণ এই স্লোগানকে সামনে রেখে বেলা ১১টা হতে দুপুর ১০ টা পর্যন্ত নির্বাচন অফিসে সকল সেবা কার্যক্রম বন্ধ রেখে এই মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালিত হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা তুলে নিলে দূর্নীতি বাড়বে। এই চক্রান্তে যারা জড়ীত তাদের সেই মোড়লদের থেমে যাওয়ার দাবী জানান তিনি। পাশাপাশি এনআইডি সেবা নির্বাচন কমিশনের রক্তে গড়া সেবা এটা নির্বাচন কমিশন থেকে অন্যত্র কোনক্রমেই স্থানান্তর হতে দেয়া যাবে না। সবশেষে নির্বাচন কমিশনের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের একটা দাবী এনআইডি সেবা ইসির অধিনে রাখা চাই।
এ সময় মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লাবিব আহমেদ, মাঈনুল ইসলাম খান, ফাহিম আহমেদ ও সেবা গ্রহীতা সহ অন্যান্যরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন