editor
প্রকাশিত: 2:22 PM, March 15, 2025
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বসতঘর লেপার মাটি আনতে গিয়ে দুই সন্তানের জনক রাজেন রায় ঘাটোয়ার (২৮) কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে পিতৃমাতৃহীন এক চা শ্রমিক তরুণী (২১)।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানের মোকাম রাজনগর এলাকায় ঘটনাটি ঘটেছে।
ভিকটিম তরুণী তাৎক্ষণিক আইনের দ্বারস্থ হতে চাইলেও স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু ঘটনা ধামাচাপায় তৎপর হয়ে উঠে। মামলা মোকদ্দমা না করতে তিনি ধর্ষিতাকে ভয়ভীতি দেখালে সে কলাজুরা গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয়। অবশেষে শুক্রবার দুপুরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার ও তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষক রাজেন রায় ঘাটোয়ারকে গ্রেফতার করেছে।
সাবেক ইউপি সদস্যা গীতা রাজভর জানান, পিতৃমাতৃহীন ধর্ষিতা তরুণীকে তিনি মেয়ের মতো দেখেন। মাঝেমধ্যে সে প্রতিবেশিদের গৃহস্থালি কাজকর্ম করে কিছুটা আয় রোজগার করে। বৃহস্পতিবার এক প্রতিবেশির মাটির বসতঘর লেপার কাজের জন্য একটু দূরে মাটি আনতে যায়। এসময় লম্পট রাজেন রায় ঘাটোয়ার জোরপূর্বক তাকে ধরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মারাত্মক অসুস্থ অবস্থায় বাড়ি এসে সে ঘটনাটি তা মাসিকে জানায়। আইনি ব্যবস্থা নিতে থানায় যেতে চাইলে স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু এক সপ্তাহ পর বিষয়টি সমাধান করে দিবে বলে ধর্ষিতাকে থানায় যেতে দেয়নি।
স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু জানান, ধর্ষণের এই ঘটনাটি তিনি জানেন না। জানলে অবশ্যই থানাকে অবহিত করতেন। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অসত্য বলে দাবি করেন তিনি।
বড়লেখা থানার এসআই মফিজুর রহমান জানান, ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষায় পাঠানোর প্রস্তুতি চলছে। ধর্ষিতার জবানবন্দী ও আলামত উদ্ধারের পরই অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে ধর্ষক রাজেন রায় ঘাটোয়াকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে