editor

প্রকাশিত: 2:24 PM, March 15, 2025

বড়লেখায় শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

বড়লেখায় শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় বৃহস্পতিবার রাতে দুই দফা কাল বৈশাখি ঝড় আর শিলাবৃষ্টিতে ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে ব্যাপক গাছপালা। ৫ শতাধিক হেক্টর বোরো ফসলেরও ক্ষতি সাধিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের দুই দফা ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫ শতাধিক বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের টিনের চাল ঝাজরা করে দিয়েছে ভারি শিলাবৃষ্টি। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

উপজেলার বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবারের অসময়ের কাল বৈশাখি ঝড়ে তার ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়ি ও শতাধিক হেক্টরের বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দক্ষিণভাগ দক্ষিণ ইউপি, দাসেরবাজার, নিজ বাহাদুরপুর, দক্ষিণ শাহবাজপুর ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ব্যাপক বসতবাড়ির টিনের চালা ছিদ্র করে দিয়েছে শিলা বৃষ্টি। রাস্তাঘাটে ও ঘরবাড়িতে উপড়ে পড়েছে কয়েকশ’ গাছ। মারাত্মক বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষজন।

উপজেলার জুবায়ের আহমদ শিমুল বলেন, রাতে বড়লেখা উপজেলার পৌর এলাকা, পাখিয়ালা, মুড়িরগুল, পানিধার, মুছেগুল, হিনাইনগর, সুজানগর সহ হাওরপারের এলাকাগুলোতে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। আমাদের কাঁঠালতলী ইউনিয়নের প্রায় শতাধিক টিনের ঘরের চাল বৃষ্টিতে চুর্ণ্যবিচুন্ন হয়েছে। তাছাড়া শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নেই ঝড় ও শিলাবৃষ্টি ক্ষয়ক্ষতি করেছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে