editor
প্রকাশিত: 2:36 PM, March 15, 2025
জৈন্তাপুর প্রতিনিধি: ফাগুনের শেষ সময়ে সিলেটের জৈন্তাপুর উপজেলায় বয়ে গেছে ঝড়ো হাওয়া ও প্রচণ্ড শিলাবৃষ্টি। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে পশ্চিম আকাশে মেঘের গর্জন শুরু হয়। এরপর রাত ৯টা থেকে শুরু হওয়া শিলাবৃষ্টি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। এতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলের ক্ষেতেও নেমে আসে বিপর্যয়।
জৈন্তাপুর উপজেলার ফতেপুর ও চিকনাগুল ইউনিয়নসহ আশপাশের বেশ কিছু এলাকায় এই শিলাবৃষ্টির ভয়াবহতা সবচেয়ে বেশি দেখা যায়। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার কিছু অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শিলার আঘাতে বহু পরিবারের টিনের চাল ফুটো হয়ে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। ভাটপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, “আমার ঘরের টিন ফুটো হয়ে গেছে, এখন বাইরে বৃষ্টি পড়ার আগেই ঘরের ভেতরে পানি পড়বে। শুধু আমি নই, আমার এলাকার অনেকেই একই সমস্যায় পড়েছেন। শিলাবৃষ্টিতে আমাদের ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।”
শিলাবৃষ্টির ফলে বোরো ধান, সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলো সহায়তার আশায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন