editor
প্রকাশিত: 7:46 AM, March 17, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৬ মার্চ) জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিক আহমেদের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সিলেট ৪ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিশেস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক আমীর নাজমুল ইসলাম,সাবেক আমীর আনোযারুল আম্বিয়া,বিএনপির সহসভাপতি আব্দুস শুকর (নেতা শক্কুর) জৈন্তাপুর শ্রমিক কল্যাণের সভাপতি শামীম আহমদ,ইসলামি আন্দোলনের জৈন্তাপুর উপজেলা শাখার সহসভাপতি মাও আব্দুল মালিক,সেক্রেটারি আব্দুস সালাম, নিজপাট ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম,সেক্রেটারি সুহেল আহমদ, জৈন্তাপুর ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, চারিকাটা ইউনিয়নের সভাপতি কামাল আহমদ, দরবস্ত ইউনিয়নের সভাপতি রিয়াজুল ইসলাম, ফতেহপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, যুব আন্দোলনের থানা সেক্রেটারি জামিল বিন মুজাফফর।
শিক্ষকদের মধ্যে ছিলেন, মাস্টার তাজুল হাসান,মামানুল ইসলাম, রহমত আলী আলমগীর হোসেন,জালাল আহমেদ,মাষ্টার ইমরান আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিকুল ইসলাম,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল, প্রেসক্লাব সদস্য মীর শুয়েব আহমেদ,অনলাইন প্রেসক্লাবের সদস্য মুরাদ হাসান, ইমাম উদ্দিন।
এছাড়াও উক্ত ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ পেশাজীবি,শ্রমজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন রমজানে এই প্রবিত্র মাসে নিজেকে পরিবর্তন করে আবু শাহীদ মীর মুগ্ধ আত্মত্যাগের দেয়া সামনে নতুন বাংলাদেশ বির্নিমানে সকল ইসলামি আন্দোলনের কর্মী কে অগ্রণী ভূমিকা রাখতে হবে।ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এছাড়াও বিশেষ অতিথিরা আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন।বক্তারা ইসলামী সমাজ বিনির্মাণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং রমজান মাসের শিক্ষা ও আদর্শকে জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন