editor
প্রকাশিত: 7:39 AM, March 19, 2025
জৈন্তাপুর প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চিনি সহ একটি ট্রাক আটক করা হয়েছে।
মঙ্গলবার ১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ১৮ই মার্চ সকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপি হতে একটি বিশেষ টহল দল কানাইঘাট-দরবস্ত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দল সন্দেহভাজন বালু ভর্তি একটি ট্রাককে সিগন্যাল প্রদান করলে উক্ত ট্রাকটি বিজিবি’র সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে বিজিবির টহলদল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে সুরাইঘাট বিওপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ দূরে ও সীমান্ত পিলার-১৩১৬ হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট উপজেলার কানাইঘাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে ট্রাকটি আটক করতে সক্ষম হয় । এ সময় ট্রাক ফেলে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়।
বিজিবি সূত্রে আরো জানা যায় অভিযানে টহল দল অত্যন্ত দূরদর্শিতার সাথে বালু ভর্তি ট্রাকে অধিকতর তল্লাশী পরিচালনা করে। এ সময় বালির স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চিনি’র বস্তা অস্তিত্ব পাওয়া যায়। এ সময় উক্ত ট্রাক হতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ৩১৯ বস্তা (১৫,৯৫০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন বিধিমতো আটককৃত ভারতীয় চিনি শুল্ক অফিস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন