editor
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুরে বিষ ঢেলে ছাত্রদল নেতার খামারের ২০ লাখ টাকার মাছ নিধন করেছে স্থানীয় ছাত্রলীগ সন্ত্রাসীরা। এ অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে। সোমবার (১৭ মার্চ) ভোররাত ৪টার,দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হচ্ছে- কলকললিয়া ইয়নিয়ন ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় খাশিলা গ্রামের আক্তার হোসেন পিতা আনর মিয়া, ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জুনাব আলী, পিতা মৃত আসক আলী, যুবলীগ কর্মী আংগুর মিয়া ওরফে কালা আঙ্গুর পিতা মৃত মজবিল ও ডাকাতি মামলার আসামী মিলিক মিয়া সহ সব ৩/৪ জন।
জানা গেছে,সিলেট মদন-মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও জগন্নাথপুর ছাত্র যুব কল্যাণ পরিষদের প্রতিষ্টাতা সভাপতি মোক্তার আহমেদ এর গ্রামের বাড়িতে পরিবারিক এগ্রো ফার্ম মাছের সমন্বিত মৎস্য খামার রয়েছে। একশ’ বিঘা জমির মধ্য ১০ টি পুকুর এ খামার এবং ৩ বিঘা জমি নিয়ে ছোট মাছের আরেকটি খামার। এই খামারগুলোতে প্রায় ২০ লাখ টাকার মাছ চাষ করা হয়। সোমবার ভোর রাতে পাহারাদার কমলা মিয়া সেহরি খাওয়ার জন্য বাড়িতে যান। আর এ সুযোগ দুষ্কৃতিকারীরা মাছের খামারে বিষ প্রয়োগ করে। পাহারাদার ফিরে এসে ঘটনা দেখে শোরচিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। দুষ্কৃতিকারীরা এর তিনদিন পূর্বে ছাত্রদন নেতা পাবেল তালুকদার এর করা মামলায় জামিন নিয়ে এসে এই ঘটনা ঘটায় বলে অভিযোগে প্রকাশ।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত জব্দ করে।
এ ঘটনায় খাশিলা গ্রামের যুবদল নেতা শাহিন আহমেদ বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
1 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
4 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
3 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
7 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
3 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
8 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।