editor
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
জৈন্তাপুর সংবাদদাতা:: সিলেট সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য চিনি, মাল্টা, কিসমিস, বাসমতি চাল সহ কসমেটিক আটক করা হয়েছে। বুধবার (১৯শে মার্চ) দুপুর ১১ টায় জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর ও গোয়াইনঘাট উপজেলার হাদ গ্রাম এলাকায় পৃথক দুইটি অভিযান চালায় সেনাবাহিনীর টহলটিম।
সেনা সূত্রে জানা যায়, জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প এ সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম হরিপুর লামাশ্যমপুর ও হাদ গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে কয়েকটি গোডাউন হতে ৫১০ কেজি ভারতীয় কিসমিস, ২৭ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি, ১৯৫ কেজি মালটা, ৩ হাজার ৬ শত ৪৮ পিস বিদেশি ফেসওয়াশ ও ৫ হাজার ৩ শত ৭০ কেজি ভারতীয় বাসমতি চাল আটক করা হয়। অভিযানে পন্যের মালিকদের আটক করা সম্ভব হয়নি। অভিযান চলাকালে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে পুলিশের টিম লামা শ্যামপুর এলাকায় অভিযানে অংশ নেয়। আটক হওয়া পন্য সমুহের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ টাকার অধিক বলে জানা গেছে। এ সময় আটক হওয়া পন্যের মধ্যে ২ হাজার কেজি চিনি গোয়াইনঘাট থানায় ও ৫ হাজার তিনশত কেজী বাসমতি চাল ও প্রায় ৩ হাজার কেজি চিনি জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও আটককৃত বাকি পন্য সামগ্রি সিলেট ব্যাটালিন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ সরকার আটককৃত পন্য হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন উক্ত ঘটনায় বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
8 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
2 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
1 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
2 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
8 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।