editor

প্রকাশিত: 12:27 AM, March 20, 2025

জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব’র  ইফতার মাহফিল সম্পন্ন

জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব’র  ইফতার মাহফিল সম্পন্ন

জৈন্তাপুর  প্রতিনিধি: প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ’র প্রবাসী উপদেষ্টা লন্ডন প্রবাসী মো: বাবুল হোসেনের অর্থায়নে  জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে  মাহে রামাদ্বানের ফযিলত ও তাৎপর্য শীর্ষক  আলোচনা সভা, ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ই মার্চ)  মা কমিউনিটি সেন্টার দরবস্তে উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহীদ আলী’র পরিচালনায় ও সভাপতি তরিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় শাখার সভাপতি হারুনুর রশিদ হারুন,  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  কেন্দ্রীয় শাখার সিনিয়র সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি মো: ফারুক আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত,  জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সুয়েল আহমেদ, জামাতে ইসলামি বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার আমির গোলাম কিবরিয়া, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, সহ-সভাপতি শামীম আহমেদ,  জেলা শাখার সহ-সভাপতি ইলিয়াছ আলী সাজু ( মেম্বার) ,  ফখরুল ইসলাম (মেম্বার),  সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিপন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম শাকিল, সহ- প্রচার সম্পাদক তারেক আহমেদ,  আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, সদস্য আজাদুর রহমান আজাদ প্রমুখ।

আলোচনায় বক্তব্যে  বক্তারা বলেন,  সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকা   ও সমাজ সেবা, শিক্ষা শৃঙ্খলা উন্নয়ন এই সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য। বক্তব্যে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি রমজানের তাৎপর্যকে সকলের সামনে তুলে ধরার আহ্বান জানান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মোরসালিন রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা নাজমুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য এনটিভি সিলেট প্রতিনিধি কাওছার আহমেদ রাহাত,  জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম বাবু, জামাতে ইসলামি বাংলাদেশ ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি সায়েদ আহমেদ, তৈয়ব আলী কারিগরি কলেজ’র শিক্ষক ইন্জিনিয়ার মনির প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,  প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি ফখরুল মাস্টার, জহির উদ্দিন মাস্টার, এমদাদ উল্লাহ,আব্দুর রহিম মাস্টার, আশিক উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম গৌছ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, মোস্তাক আহমদ, শাকিল আহমেদ,  অর্থ সম্পাদক বিলাল আহমেদ, দরবস্ত ইউনিয়ন শাখার সভাপতি হারুনর রশীদ, সাধারণ সম্পাদক সাহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইসমাইল আলী ইয়াছা, সহ-সভাপতি সুবেদ আলী, সহ-সম্পাদক আশিক আহমেদ, সদস্য আরিফ উদ্দিন আকিল, সুলেমান আহমেদ, সালমান আহমেদসহ প্যাসিফিক ক্লাবের কেন্দ্রীয়, জেলা,উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গুণমান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহ্’র শান্তি কামনা করে মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্যাসিফিক ক্লাব’র লন্ডন প্রবাসী উপদেষ্টা মো: বাবুল আহমেদ ও উপদেষ্টা জয়নাল আহমেদ কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন ক্রেষ্ট গ্রহণ করেন তাদের পরিবারের সদস্যরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন