editor
প্রকাশিত: 12:57 PM, March 22, 2025
আশফাক আহমদ, বড়লেখা:: ফিলিস্তিনের অসহায় নারী শিশু পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে মুসলমানদের উপর বর্বর ইসরাইলী গণহত্যার প্রতিবাদে ক্ষোভ চরমভাবে বিরাজমান।
মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুক্বাদ্দাসকে টার্গেট করে ইহুদী নাসারা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর সন্ত্রাসী হামলা করে আসছে। শুক্রবার(২১ মার্চ) মৌলভীবাজারের বড়লেখার বিভিন্ন মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদীর ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে এক সমাবেশে মিলিত হয়।
বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী এনামুল হকের সভাপতিত্বে ও তরুণ সমাজ সেবক ফয়সল আলম স্বপনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী উপজেলা আমীর মো. এমদাদুল ইসলাম, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান, প্রিন্সিপাল মুফতি মাওলানা জিয়াউল হক, প্রভাষক তারেক আহমদ, তরুণ সমাজ সেবক মোহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, খতিব মাওলানা আব্দুল্লাহ আলী, যুবনেতা হাফিজ সফিক আহমদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে মুসলিম নিধন বন্ধে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ সহ বিশ্বনেতাদের যথাযথ ভুমিকা পালনের দাবী জানান। সেই সাথে ইসরাইলী ও ভারতীয় পন্য বয়কট করে বিশ্ববাসীকে জুলুম নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে