editor
প্রকাশিত: 8:43 AM, March 23, 2025
জৈন্তাপুর প্রতিনিধি::বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সিলেটের জৈন্তাপুর উপজেলায় জিয়া সাইবার ফোর্স এর প্রধান উপদেষ্টা মাস্টার রওশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার আব্দুল মুহিত কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এই মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়া সাইবার ফোর্স, জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন।
চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির ও সাধারণ সম্পাদক রাজন আহমদে রিমনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুয়েব আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাসির উদ্দিন, কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্স,এর যুগ্ম সাধারণ সম্পাদক এমএইচ মাহতাব, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ,জেলা জিয়া সাইবার ফোর্স,এর সদস্য সচিব মোস্তাক আহমেদ চৌধুরী , সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম (মেম্বার), যুগ্ম আহ্বায়ক আবদুল মুতলিব, নোমান আহমদ ও সালেহ আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন তেরা মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের, সদস্য সচিব,শাহীন আলম, সাবেক যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, সাবেক সদস্য সচিব ছাত্রদল সুহেল রিমন, রিয়াজ উদ্দিন বাবুল, গোয়াইনঘাট শাখা, জিয়া সাইবার ফোর্স’র সভাপতি জসিম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন