editor
প্রকাশিত: 11:50 PM, March 23, 2025
হাফিজ ইমরান আহমদ দিলোয়ার ও মাওলানা সুফিয়ান আহমদ-এর পরিবারের পক্ষ থেকে তাঁদের প্রয়াত আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ সাহরি আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ ইমরান আহমদ দিলোয়ার। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজনের সূচনা করেন ক্বারী আমানাতুল্লাহ আল হেলাল। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন মুফতি রফি বীন মুনির।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোরআন শিক্ষা পরিষদের মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম। তিনি ইসলামের আলোকে দোয়ার গুরুত্ব ও ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং উপস্থিত সকলের উদ্দেশে বিশেষ দোয়া পরিচালনা করেন।
সভাপতির বক্তব্যে হাফিজ ইমরান আহমদ দিলোয়ার বলেন, এই মহতী আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের প্রিয়জনদের জন্য দোয়া করা এবং রমজানের পবিত্রতা ও ফজিলত সম্পর্কে সবার মাঝে সচেতনতা তৈরি করা। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন এবং সবাইকে রমজানের পূর্ণ বরকত দান করেন।
এতে আরও উপস্থিত ছিলেন লার্নিং ভিলেজ স্কুলের ইসলামিক টিচার কাওছার আহমদ শাহিন ও ডা. হাফিজ মুহিবুর রহমান।
এই মহতী আয়োজনে উপস্থিত সবাই আন্তরিকতার সাথে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি রমজানের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়।
আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন এবং রমজানের বরকতে আমাদের জীবনকে পরিপূর্ণ করুন। আমিন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন