editor
প্রকাশিত: 8:41 PM, April 1, 2025
লাখাই প্রতিনিধিঃঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে । এতে উভয়দলের প্রায় ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের পূর্ব তেঘরিয়া দর্জি হাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব তেঘরিয়া গ্রামের বাসিন্দা ঢাকা মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে আব্দুল মুকিত ও রোকন মিয়া । ঈদের কয়েকদিন আগে বাড়িতে আসলে তাদের মধ্যে একটি টিভি বিক্রি করা কেন্দ্র করে হাতাহাতি কথা কাটকাটি হয়। ঘটনা শুনে ইউপি চেয়ারম্যানসহ স্থানীয গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টিকে মিমাংসা করার জন্য মঙ্গলবার সকালে সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে দুই দলের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে দুইদলের প্রায় ৫৯ জন লোক আহত হয়েছে । আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা প্রেরণ করা হয়েছে । আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরো বলেন দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন