editor
প্রকাশিত: 8:51 PM, April 1, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারে গত ৩০শে মার্চ সরকারি ইজারাকৃত বাজারের নির্ধারিত সীমানার বাহিরে অবৈধভাবে গড়ে উঠা ভারতীয় পশুর হাঁট উচ্ছেদের পর আজ ঈদের দ্বিতীয় দিন তামাবিল মহাসড়কের হরিপুর বাজার অংশে দুইপাশে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১লা এপ্রিল) উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট দুপুরে মাইকিং করে হরিপুর বাজারে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্হাপনা সমুহ বিকেল ৪:টার মধ্যে সরানো নির্দেশনা প্রদান করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করার পরপরই স্হানীয় ব্যবসায়ীরা দোকান পাট থেকে পন্য সামগ্রি সরানোর কাজ শুরু করে। সরজমিনে গিয়ে দেখা যায় হরিপুর বাজারে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জমিতে গড়ে উঠা দোকানপাঠ হতে ব্যবসায়ীরা স্টেশনারী,ইলেকট্রনিক পন্য,কাচামাল, রেষ্টুরেন্ট আসবাবপত্র, ভলগেনাইজিং ওয়ার্কশপ যন্ত্রপাতি সমুহ সরিয়ে নিচ্ছেন।
এ সময় হরিপুর ব্রীজ থেকে মুল মহাসড়ক হয়ে তাড়ুহাঁটি ভাতের হোটেল এলাকা পর্যন্ত এই মালামাল সরানোর কর্মব্যাস্ততা লক্ষ্য করা যায়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, বিকেল ৪:টায়র মধ্যে সকল ব্যাবসায়ী যারা অবৈধভাবে স্হাপনা গড়েছেন তাদের সরে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি জানান সন্ধ্যার আগে সড়ক ও জনপদ বিভাগ ও জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা নিয়ে হরিপুর বাজার এলাকা পরিদর্শন করবেন বলে তিনি নিশ্চিত করেছেন।
1 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
3 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
7 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
8 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
3 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট