editor
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫
জৈন্তাপুর ( সিলেট) প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়া নির্দেশনা দেয়ার পরেরদিন উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বুধবার (২রা এপ্রিল) সকাল ১০:টায় মহাসড়কের দুইপাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে উঠা অবৈধ স্হাপনা উচ্ছেদে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় অবৈধভাবে গড়ে উঠা স্হাপনা উচ্ছেদে আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দেয়া। এর পর থেকে সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা দোকানপাট থেকে পন্য সামগ্রি সরিয়ে নেয়।কেউ কেউ দোকানপাটের টিন খুলে নিলেও পাকা অংশ গুলো থেকে যায়।
বুধবার সকাল থেকে প্রশাসনের লোকজন সহ সড়ক ও জনপদ সিলেট বিভাগ ও সিলেট তামাবিল ছয় লেন প্রকল্পের কর্মকর্তা ও ভূমি অফিসে সার্ভেয়ারদের উপস্থিতিতে তাড়ুহাঁটি পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বিরতিহীন ভাবে চলেছিলো।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট তামাবিল মহাসড়ক ছয়লেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ইকবাল হায়াৎ, সিলেট বিভাগ সড়ক ও জনপদের উপ- সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান,উপ- সহকারী প্রকৌশলী শামীম আহমেদ,জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেব সহ জৈন্তাপুর ভুমি অফিসের কর্মকর্তা সহ অন্যান্যরা।
8 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
2 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
1 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
4 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
1 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
1 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি