editor

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

শেষ মুহুর্তেও মাধবকুন্ডে পর্যটকদের উপচেপড়া ভিড়

শেষ মুহুর্তেও মাধবকুন্ডে পর্যটকদের উপচেপড়া ভিড়

7

মো. সামছুল ইসলাম : মাধবকুন্ড জলপ্রপাতে ঈদের ছুটির শেষ মুহুর্তেও পর্যটকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ ছুটি পেয়ে পর্যটকেরা মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্ক ছাড়াও ছুটে গেছেন সবুজ গালিচা চা বাগান, হাকালুকি হাওর আর হাওরপারের হাল্লা পাখি বাড়িতে।

2

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রাকৃতিক ঝর্ণা মাধবকুন্ড জলপ্রপাত, সবুজ চা বাগান, হাকালুকি হাওর আর হাকালুকি হাওরপারের হাল্লা পাখিবাড়ি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। সারা বছরই এ উপজেলার পর্যটন স্পটগুলোতে কমবেশি পর্যটকের পা পড়ে। আর বড় কোনো উৎসবের ছুটি হলে তো কথাই নেই! এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিনের সরকারি ছুটি মিলেছে। তবে, এবার ঈদের উৎসবে পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মাধবকুন্ড জলপ্রপাতে। ফলে মাধবকুন্ড ইকোপার্ক ও জলপ্রপাত এলাকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, ইজারাদারের মুখে হাসি ফুটেছে।

সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলি বাজার থেকে মাধবকুন্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্রের সড়কটি ভীষণ ব্যস্ত। বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে হইহুল্লোড় করে আনন্দ উপভোগকারিরা ছুটে চলেছেন প্রকৃতি মাধবকুন্ডের দিকে। উপচে পড়া ভিড় জমে জলপ্রপাতের প্রবেশ ফটকের সামনের টিকিট কাউন্টারে। বিভিন্ন পণ্যের দোকান, খাবার হোটেলগুলোতেও পর্যটকের সমাগম বেশ কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। পায়ে হেঁটে জলপ্রপাতের দিকে এগোতেই পর্যটকরা হইহুল্লোড়ে মেতে ওঠেছেন। কেউ কেউ জলপ্রপাতের ঝর্ণার পানিতে গোসল করছেন। কেউ বা ছবি তুলছেন প্রিয়জনের সাথে। কেউ জলপ্রপাতের কাছাকাছি দাঁড়িয়ে সেলফি তুলছেন। স্থানীয় আলোকচিত্রীরাও পর্যটকদের ছবি তুলায় ব্যস্ত সময় পার করছেন বরিশাল জেলা থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন তারেকুল ইসলাম। তিনি বলেন, এই প্রথম মাধবকুন্ড এসেছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর। অন্য এলাকার চেয়ে সিলেট ও মৌলভীবাজারে অনেক সুন্দর পর্যটন স্পট রয়েছে। প্রকৃতি প্রেমি মানুষের সিলেট, মৌলভীবাজারের এসব পর্যটন স্পট ঘুরে দেখা দরকার। পাশাপাশি পর্যটন স্পটগুলোর প্রাকৃতিক দৃশ্য ও জীববৈচিত্র্য রক্ষা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে।
শিক্ষক আমিনুল ইসলাম রাজশাহী থেকে এসেছেন পরিবার নিয়ে। তিনি বলেন, মাধবকুন্ডের প্রাকৃতিক পরিবেশ তার কাছে খুবই ভাল লাগে তাই ছুটি পেলে বছরে দুই-একবার পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাই। এবার বাইরে গরম বেশি। তবে জলপ্রপাতের এ জায়গাটা বেশ শীতল লাগছে।

6

স্থানীয় আলোকচিত্রী শরিফ উদ্দিন বলেন, মাধবকুন্ডে আমার মতো আরও ১০ থেকে ১২ জন আলোকচিত্রী আছেন। এবার পর্যটক মোটামুটি এসেছেন। রোজগার ভালোই হচ্ছে। ছবি তোলার পর পর্যটকেরা মেমোরি কার্ডে নিয়ে যাচ্ছেন।
মাধবকুন্ডের প্রধান ফটকের কাউন্টারে থাকা জলপ্রপাত ইজারাদার কর্তৃপক্ষের কর্মচারী সাজু আহমদ বলেন, ঈদের দিন ২ হাজার ৫ শ পরদিন মঙ্গলবার আনুমানিক দেড় আর বুধবার আড়াই হাজারের মতো টিকেট বিক্রি হয়েছে। তবে, ঈদের ছুটি সামনে আরো রয়েছে। তাই মাধবকুন্ডে বিনোদনপ্রেমীদের সমাগম বাড়ার আরো সম্ভাবনা রয়েছে।

5

বন বিভাগের সহযোগী রেঞ্জ কর্মকর্তা রবিন্দ্র কুমার সিংহ বলেন, পর্যটকদের নির্বিঘ্নে মাধবকুন্ডে আনন্দ উপভোগে তাদের নিরাপত্তায় বন বিভাগ, পর্যটক পুলিশ ও থানা পুলিশের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। পাশাপাশি ইজারাদারের লোকজনকেও তৎপর রাখা হয়েছে।

 

3

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

2 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

5 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

3 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। 2 শুক্রবার

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

4 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

7 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

6 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

3 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

6 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত

1
2