editor

প্রকাশিত: 8:53 AM, April 9, 2025

ফিলিস্তিনে ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

2

আশফাক আহমদ, বড়লেখা:: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা, বর্বরোচিত হামলা ও দখলদারত্বের প্রতিবাদ এবং ‘ওয়ার স্টপ ফর গাজা’র প্রতি সমর্থনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে উত্তাল হয়ে উঠেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা।

সোমবার (৭ এপ্রিল) বিকাল সোয়া ৫ টায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়৷ একই সঙ্গে ফিলিস্তিনের পাশে সব মুসলিম রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এছাড়াও একই দিনে দুপুর ২ টায় খেলাফত মজলিস ও আনজুমানে তালামিযে ইসলামিয়া পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে। এদিকে বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণকে বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা গেছে।

2

বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানারে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মী এবং ছাত্র-জনতা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানান। এছাড়া, মুসলিম বিশ্বের শাসকদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান তারা।

5

এ সময় তারা- মার্কিনদের দালালেরা! ইসরায়েলের দালালেরা, হুশিয়ার সাবধান!
নেতানিয়াহুর গদিতে, আগুন জ্বালো একসাথে! আল আকসার আহবান, ঘুমিয়ো না মুসলিম! জেগে ওঠো মুসলমান, আল আকসা ডেকে যায়! ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, বয়কট বয়কট, ইসরাইল বয়কট, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ’, নেতানিয়াহু/ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে’- ইত্যাদি স্লোগানে বড়লেখাকে মাতিয়ে তুলেন।

সরেজমিনে দেখা যায়, দুপুর ২ টায় খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক ও অপরদিকে আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া’র উপজেলা সভাপতি মো. রুবেল আহমদের নেতৃত্বে নেতাকর্মীরা ব্যানার নিয়ে বড়লেখা পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ ও স্টেশন রোডে জড়ো হয়ে তারা পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

8

এছাড়াও বিকেল ৪ টা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন এবং বিক্ষোভ মিছিলের নির্ধারিত সময়ের আগে লোকে লোকারণ্য হয়ে পড়ে। বিকেল সোয়া ৫ টায় জামায়াতের উপজেলা আমির এমাদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় কার্যালয় থেকে উত্তর চৌমুহনী হয়ে প্রদান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সম্মূখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলার দক্ষিণভাগে বিকেল সাড়ে ৫ টায় তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের খবর পাওয়া গেছে।

4

এসময় বিক্ষোভকারিরা বলেন, ফিলিস্তিনের গাজাকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সেখানে বোমার সঙ্গে মানুষ উড়ে যাচ্ছে। মানুষের জীবনের কোনো অস্তিস্ব সেখানে নেই। নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে। সেখানে মানবতা ও মানবাধিকার বলে কিছু অবশিষ্ট নেই। আমরা অতি দ্রুত ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম বিশ্বের শাসকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
হাজার হাজার মানুষের এ মিছিলের কারণে পৌর শহরে যান চলাচল কিছুটা ব্যাঘাত ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা সড়কে যানচলাচল স্বাভাবিক ছিলো। কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই বিক্ষোভকারীরা প্রশাসনের সহযোগিতায় শান্তি পূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেন।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

5 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

4 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

2 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

1 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

8 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
4