editor
প্রকাশিত: 9:00 AM, April 9, 2025
জুড়ী সংবাদদাতা:: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের আগামি সংসদ নির্বাচনের বিএনপি দলীয় সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু রোববার (৬ এপ্রিল ) জুড়ী উপজেলার ৬ ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীর সাথে ঈদ পুনর্মিলনী সভা ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসময় মিঠু বলেন, প্রায় সাড়ে ১৫ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা আমাদের দলের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের শান্তিতে ঈদ করতে দেয়নি। অনেকে পরিবার পরিজনের জানাজায়ও অংশ নিতে পারেননি। দেশকে একটি কারাগারে পরিণত করেছিল। জুলাইয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবে গনহত্যাকারি শেখ হাসিনা ও তার দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়। প্রায় দেড়যুগ পর আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছি।
বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর সভাপতিত্বে ও জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান চুনুর সঞ্চালনায় ক্লাব রোডস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক মো. মোস্তাকিম হোসেন বাবুল, সদস্য হাজী আব্দুল মোহিত, নাজমুল ইসলাম, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, ফখরুল ইসলাম শামীম, সাহিন আহমদ রুয়েল, বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে