editor
প্রকাশিত: 9:09 AM, April 9, 2025
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার জেলার জুড়ীতে জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি হারিস মোহাম্মদের উপর অতর্কিত হামলা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিক হারিস মোহাম্মদ জুড়ী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানা যায়, সোমবার (৭ এপ্রিল) একটি জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক হারিস মোহাম্মদের উপর অতর্কিত হামলা করে পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে আবুল কাশেম ও তার ভাই মাসুক মিয়া। হামলার পর সাংবাদিকসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও জুড়ী থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় হারিস মোহাম্মদ জুড়ী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে হারিস মোহাম্মদ বলেন, একটি পারিবারিক জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছি। জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে যুবলীগ নেতা আবুল কাশেম ও তার ভাই আমার মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়। আবুল কাশেম তার আপন ভাগ্নীকে ধর্ষণের দায়ে মামলা হলে জেলে যায়। এবিষয়ে নিউজ করায় আমার উপর পরিকল্পিত হামলা করা হয়েছে। ওই দুই ভাই ৫ আগস্টের আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে মিছিলে অংশ নেয়। অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতারের দাবী জানাচ্ছি।
জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন বলেন, সাংবাদিকতা এমন এক পেশা যার কোন বন্ধু থাকেনা। সাংবাদিকদের শত্রু বেশি। একজন সাংবাদিক যখন সঠিক সংবাদ প্রকাশ করবেন তখন সমাজের দুর্নীতিবাজরা, দখল বাজরা, সন্ত্রাসীরা, ভূমিখেকোরা, জুলুমকারীরা, সিন্ডিকেট নেতারা ওইসব সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নেন এবং বিভিন্ন পন্থায় সাংবাদিকদের কলম চিরতরে বন্ধ করার কাজে লিপ্ত থাকেন। বর্তমানে জুড়ীতে মূলধারার সাংবাদিকদের দমাতে একটি সিন্ডিকেট যে নোংরা খেলায় মেতেছেন আমি এর তীব্র নিন্দা জানাই।
এবিষয়ে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
1 আব্দুর রহমান: 5 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
3 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
7 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
1 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ
7 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর)
6 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
5 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি