editor
প্রকাশিত: 8:46 AM, April 10, 2025
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে হরিপুর সেনাক্যাম্পে ২৭ বীর ইউনিটের অধিনায়কের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ই এপ্রিল) ৪:৩০ ঘটিকায় জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে ২৭বীর ইউনিটের অধিনায়কের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহ চারজন কমিশন্ড অফিসার, ২ জন জেসিও।
এ সময় উপজেলার মোট ১৪ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সমগ্র জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিবিধ বিষয় নিয়ে দুইঘন্টাব্যাপী আলোচনা হয়। আলোচনা চলাকালে উপস্থিত সাংবাদিক ও সংবাদকর্মীগণ উম্মুক্ত ভাবে বক্তব্য রাখেন। এ সময় সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, চুরি ডাকাতি বন্ধ, মাদক পাচার নির্মুল , নিরাপদ সড়ক নিশ্চিত করণ, যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিতকরণ ,পরিবেশ রক্ষা বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।
সমাপনী বক্তব্যে ২৭ বীর ইউনিটের অধিনায়ক বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পন। সমাজ থেকে দূর্নীতি অনিয়ম দূর করতে এবং প্রকৃত ঘটনা তুলে ধরা যেমন সাংবাদিকদের কাজ তদ্রূপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক তথ্য দিয়ে এসব অনিয়ম দূর করতে সহায়তা করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জৈন্তাপুর উপজেলার সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান।
8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
6 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে
8 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
7 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
7 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর)
3 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি