editor
প্রকাশিত: 8:53 AM, April 10, 2025
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার হরিপুর গ্রামে সন্ত্রাসী হামলায় আপন ভাগ্নেসহ পর্তুগাল প্রবাসী দুলাল আহমদ গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত মাসুক আহমদকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। তবে, অন্য আসামিরা গ্রেফতার না হওয়ায় মামলা তোলে নিতে তারা বাদীকে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে আহত প্রবাসীর নির্ধারিত সময়ে পর্তুগাল ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে তিনি চাকুরি হারানোর শঙ্কায় ভোগছেন।
জানা গেছে, উপজেলার হরিপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে পর্তুগাল প্রবাসি দুলাল আহমদ সেখানকার একটি রেস্টুরেন্টে চাকরি করেন। ছুটি নিয়ে গত ৩১ জানুয়ারি তিনি বাড়ি ফিরেন। পরিবারের সাথে ঈদ করে মধ্য এপ্রিলে তার পর্তুগাল ফেরার কথা। প্রতিবেশি মাসুক আহমদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ পূর্ব-বিরোধের জেরে গত ২৯ মার্চ বিকেলে প্রতিবেশি মাসুক আহমদ (৪৫), তার ছেলে মাসুম আহমদ (২৬), মিনহাজ আহমদ (২৫), নাসিম আহমদ (২৭), মনজ্জির আলী (৬০), আতিক আহমদ (৪৫), ইমান উদ্দিন (৩০) প্রমুখ সঙ্গবদ্ধভাবে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে পর্তুগাল প্রবাসী দুলাল আহমদ ও তার ভাগ্নে মাজহারুল ইসলাম খানের উপর অতর্কিত হামলা চালান। এতে মামা ও ভাগ্না গুরুতর আহত হন। এসময় হামলার শিকার প্রবাসী ৯৯৯ নম্বরে ফোন করায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্ত্রাসী হামলার মুল হোতা মাসুক আহমদকে গ্রেফতার করে পরদিন কারাগারে পাঠিয়েছে।
আহত প্রবাসী দুলাল আহমদ অভিযোগ করেন, তিনি ও তার ভাগ্না ৯ দিন চিকিৎসা নিয়ে মঙ্গলবার বাড়ি ফিরেছেন। হামলার ঘটনায় তিনি ৭ জনের নাম উল্লেখ ও আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করলেও অন্য আসামিদের এখনও গ্রেফতার করেনি। চিকিৎসা নিয়ে বাড়ি আসার পর আসামিরা মামলা তোলে নিতে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। এতে তিনি ও তার ভাগ্নে নিরাপত্তাহীনতায় ভোগছেন। তিনি আহত হওয়ায় নির্ধারিত সময়ে বিদেশে ফেরায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে তার চাকুরিচ্যুতির আশংকা রয়েছে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, হামলার ঘটনায় আহত প্রবাসী ৭ জনের নাম উল্লেখ ও আরো ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। তাৎক্ষণিক পুলিশ এক নম্বর আসামি মাসুক আহমদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে