editor

প্রকাশিত: 8:56 AM, April 10, 2025

ট্রাম্পের নতুন শুল্ক ৯০ দিন স্থগিত

ট্রাম্পের নতুন শুল্ক ৯০ দিন স্থগিত

4

আন্তর্জাতিক ডেস্ক:: বুধবার থেকে বিশ্বব্যাপী কার্যকর হতে যাওয়া রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বাকি সব দেশ এই সুবিধা পাবে।

এ সংক্রান্ত ঘোষণা দিয়ে বুধবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প চীনের ওপর আরোপিত শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার কথা জানান।

এর আগে চীনা পণ্যের ওপর মার্কিন প্রশাসন ১০৪ শতাংশ শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে চীন। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির এই পাল্টা-পাল্টি পদক্ষেপে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হয়েছে।

6

চীনা পণ্যে নতুন করে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, বিশ্ব বাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি তাদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিচ্ছি। এটি এখন থেকেই কার্যকর হবে। অদূর ভবিষ্যতে চীন হয়তো এটা বুঝতে সক্ষম হবে যে, তাদের অন্য দেশগুলো ও আমেরিকার ক্ষতি করার দিন শেষ হয়ে এসেছে।

1

তবে ট্রাম্প আরও বাণিজ্যের ব্যাপারে আগ্রহী এবং প্রশাসনও আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

3

তিনি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক দুজনই চীনের ওপর শুল্ক বাড়িয়ে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার সময় প্রেসিডেন্টের সঙ্গেই ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

3

এক্স-এ দেওয়া এক পোস্টে লুটনিক বলেন, আমি এবং বেসেন্ট প্রেসিডেন্টের সঙ্গেই ছিলাম যখন তিনি অসাধারণ এই পোস্টটি করেন। আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্ব বাণিজ্য ঠিক করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত, আর চীন বিপরীত পথে হাঁটছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

7 আব্দুর রহমান: 2 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

3 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

5 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

6 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

4 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

1
2