editor
প্রকাশিত: 1:17 PM, April 10, 2025
লাখাই প্রতিনিধি:: হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং ইউনিয়নের লাখাই বাজারে অবৈধ ভাবে কর্তৃপক্ষের অনুমোদন বিহীন গড়ে উঠেছে ওয়েল্ডিং ওয়ার্কশপ। দুর্নীতির আশ্রয়ে কিছুসংখ্যক অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগ সাজসে এভাবে অবৈধ বিদ্যুত ব্যাবহারের ফলে সংশ্লিষ্ট বিভাগ হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব।
অপরদিকে নিয়ম বহির্ভুত এসব সংযোগের ফলে ট্রান্সফর্মার বিকল হয়ে সাধারন গ্রাহকদের ভোগান্তি বাড়ছে। কখনও কখনও ওভার লোডের কারনে বৈদ্যতিক সর্টসার্কিটে দোকান পাটে অহরহ আগুন লাগছে, তবে অসাধু কর্মকর্তারা প্রায়সই এসকল দূর্ঘটনা ব্যক্তির অসাবধানতাকে দায়ী করছেন। জনশ্র“তি আছে এসকল অবৈধ সংযোগে বিভাগের সংশ্লিষ্ট কর্তারা মোটা অংকের বখরা পেয়ে থাকেন, এমন ও জানা যায়, কোন অভিযান আসলে দালালরা পূর্ব্বেই জানিয়ে দেয় ফলে তারা থেকে যায় ধরাচোঁয়ার বাইরে।
লাখাই বাজারে উঠতে স্কুল কলেজ ও মাদ্রসার যাওয়া আসার রাস্তায়, গ্যাস সিলিন্ডারের দোকানের সামনে গড়ে ওঠা লাখাই স্বজনগ্রামের মৃত অন্নদা কর্মকারের ছেলে নিতাই কর্মকার, ও স্বজন পুলিশ তদন্ত কেন্দ্রের সংলগ্ন সিএনজিও টমটম স্টেশনের নিকটে তার ছোট ভাই সত্যেন্দ্র কর্মকারের অবৈধ ওয়ার্কশপ গুলোর বিকট শব্দ ও স্ফুলিঙ্গ প্রায়শই স্কুলগামী শিক্ষার্থীদের বিভ্রান্তিকর পরিস্থিতির স্বীকার হতে হয়। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমন অবস্থা যেন দেখার কেউ নেই। অপরদিকে অতিরিক্ত বিদ্যুৎ লোডসেডিংয়ের কারণে ছাত্র/ছাত্রীদের পড়াশোনার চরম ব্যাঘাত ঘটছে। তবে এ ব্যাপারে ভোক্তভোগীরা কর্তৃপক্ষের নজর দাবী করছেন দিচ্ছেন ।
এব্যাপারে লাখাই উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম পলক সাহা বলেন দেখে ব্যবস্থা গ্রহণ করব।
8 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
5 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে
3 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
6 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
1 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
6 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত