editor
প্রকাশিত: 8:32 AM, April 13, 2025
বড়লেখা প্রতিনিধি : আর্ত মানবতার সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নং: ১১৯১৫৯৩) এর অর্থায়নে উপজেলার বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামের হত-দরিদ্র আইন উদ্দিনের সেমিপাকা ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪ টায় কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিলের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রধান হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু।
সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আবদুস সবুর।
বিশেষ অতিথি ছিলেন নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিন, প্রভাষক খুরশেদ আলম, সমাজসেবক মো. নজরুল ইসলাম বাবুল, মো. আবুল কালাম প্রমুখ। পরে মোনাজাতের মাধ্যমে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মো. আবদুস সবুরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় আর্ত মানবতার সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক কায়ছারুল ইসলাম সুমন, সাবেক সভাপতি সোহেল রহমান, সাধারণ সম্পাদক আবু রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতিথিবৃন্দরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বড়লেখা উপজেলার সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে। করোনাকালীন সময়ে সংগঠনটি মানবিকতার বিশেষ অবদান রেখেছে। এছাড়াও উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসা, রিক্সা-ভ্যান, সেলাই মেশিন, দুগ্ধজাত গাভী ও ছাগল বিতরণ এবং সুপেয় পানি পান করার জন্য টিউবওয়েল স্থাপন, হত-দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যয়ভার বহন, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, ঈদগাঁ, গৃহ নির্মাণ, অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, কন্যাদায়গ্রস্ত পরিবারে আর্থিক সহায়তায়, রমজন ও ঈদে খাদ্য সামগ্রীসহ গরুর গোশত বিতরণ, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতা, ফ্রি-চিকিৎসা সেবাসহ ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ ও সিনিয়র সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমনের নেতৃত্বে প্রতিনিয়ত মানবতার হাত প্রসারিত করে যাচ্ছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে