editor
প্রকাশিত: 8:36 AM, April 13, 2025
নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওয়াসিম বখ্ত নামে অপর একজন আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার জাফলংয়ের জাফলং-মামারদোকান সড়কের লাখেরপাড় নামক এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম সাদ্দাম আহমদ। তিনি উপজেলার বল্লাঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জাফলং থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর লাখেরপাড় সড়কে পৌঁছা মাত্র সামনে থাকা একটি মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা ওয়াসিম বখ্ত ও সাদ্দাম আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মো. তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন