editor
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
জুড়ী সংবাদদাতা:: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থান পর্যন্ত অবাধে বালু উত্তোলন বন্ধ এবং নদী ও এলাকার অস্থিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিল করার দাবীতে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শিলুয়া খেয়াঘাট ব্রীজে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস সালামের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহামান, মাওলানা সায়েম উদ্দীন, স্থানীয় মুরব্বী নুরুল আমিন, মুখলিসুর রহমান, ইসহাক আলী, জুড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ফয়সল আহমেদ, ব্যবসায়ী আলিম উদ্দিন, ঠিকাদার গিয়াস উদ্দিন, শিক্ষক জামিল উদ্দিন, জুড়ী উপজেলা নাগরিক কমিটির সদস্য হাসানুজ্জামান সুয়েব সহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ বালু মহাল স্থায়ীভাবে বাতিল সহ ড্রেজার মেশিন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। বালু মহাল স্থায়ীভাবে বন্ধ না করা হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন এলাকাবাসী।
3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
2 ওসমানীনগর প্রতিনিধি: 2 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
7 স্টাফ রিপোর্টার: 1 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
2 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 3 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
5 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
8 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে