editor

প্রকাশিত: 8:12 PM, April 13, 2025

জৈন্তাপুরে চোরাইপন্যবাহী গাড়ীর ধাক্কায় দুইজন গুরুতর আহত

জৈন্তাপুরে চোরাইপন্যবাহী গাড়ীর ধাক্কায় দুইজন গুরুতর আহত

জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় দ্রুতগামী ভারতীয় সুপারী বোঝাই ডিআই পিকআপের ধাক্কায় দুইজন ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার ২ নং লক্ষিপুর গ্রামের আব্দুল হান্নান মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২২) ও একই গ্রামের নজরুল ইসলামের পুত্র সগির হোসেন (২৫)।

ঘটনার প্রত্যক্ষ্যদর্শরীরা জানান, রবিবার (১৩ই এপ্রিল) রাত দেড়টা নাগাত আহত সাইফুল ইসলাম তার ৪ নং বাংলা বাজারে দোকান বন্ধ করে সগিরের ইজিবাইকে করে ২ নং লক্ষীপুর নিজ নিজ বাড়ী দিকে রওয়ানা দেন। পথমধ্যে ৪ নং বাংলা বাজার ব্রীজ পার হয়ে ২ নং লক্ষিপুর গ্রামের প্রবেশমুখে আসতেই পিছন দিক থেকে আসা একটি ভারতীয় সুপারী বোঝাই ডিআই পিকআপ তাদের বহনকারী ইজিবাইককে স্বজোড়ে ধাক্কা মেরে পালিয়ে যায়।

পরে স্হানীয়রা দুইজনকে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুলের দুইটি পা ভেঙ্গে গেছে এবং সগির আহমেদের ডান হাত ভেঙ্গে মাথায় মারাত্মক জখম হয়েছে। বর্তমানে দুজন সিওম্যাক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ২ নং লক্ষিপুর গ্রামের স্হানীয় ইউপি সদস্য নজির আহমেদ জানান, পলাতক ডিআই পিকআপটির অনুসন্ধান চালানো হচ্ছে। প্রাথমিকভাবে স্হানীয় সূত্রে জানা গেছে নিজপাট ইউনিয়নের একজন ইউপি সদস্যদের মালিকানাধীন গাড়ীটি। তিনি আরো বলেন রাত ১১ টা পার হওয়ার সাথে সাথে তামাবিল মহাসড়কে ডিআই পিকআপ গুলো বেপরোয়া হয়ে উঠে। ইতিমধ্যে গেলো কয়েক বছরে বহু দূর্ঘটনা ঘটলেও চোরাইমালবাহী ডিআই পিকআপ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন কার্যকর উদ্যোগ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, দূর্ঘটনার কোন সংবাদ রবিবার সকাল পর্যন্ত পুলিশ পায় নি। এ বিষয়ে কোন অভিযোগ আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও আসে নি। অভিযোগ পেলে দূর্ঘটনার বিষয়টি তদন্ত করবে পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন