editor
প্রকাশিত: 8:14 PM, April 13, 2025
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় কুটিনা বেগম (৭৫) নামে শনিবার সকালে উপজেলার মাইজপাড়া থেকে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত কুটিনা মাইজপাড়া এলাকার মৃত তছির আলীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসে কুটিনার বড় ছেলে মারা যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই কারণে তিনি হয়তো আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া আর কোন কারণ জানাতে পারেনি পরিবার।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুটিনা বেগম রাতের খাবার খেয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে কুটিনার বড় ছেলের ফুফু শ্বাশুড়ি রেনু বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখেন কুটিনা বেগম ঘরের ভীমের সাথে গলায় শাড়ি দিয়ে ফাস লাগানো অবস্থায় ঝুলে আছেন। এসময় তিনি চিৎকার দেন। তখন পরিবারের সবাই ঘুম থেকে উঠে কুটিনা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস রোববার বিকেলে বলেন, বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে