editor
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ই এপ্রিল) দুপুর ১২:টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ:দা:) বাঁধন কান্তি সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় আসন্ন বৃষ্টি ও বর্ষা মৌসুমকে সামনে রেখে উপজেলায় সম্ভাব্য পাহাড়ি ঢল হতে সৃষ্ট বন্যা মোকাবিলা ও ক্ষয়ক্ষতির এড়াতে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলার উজানে মেঘালয়ের পাহাড় সন্নিবেশিত থাকায় প্রতি বছর অতিবৃষ্টির ফলে ছোট বড় বন্যা হয়। চলতি বছর বৃষ্টির মৌসুম শুরু আগে সব ধরণের প্রস্তুতি নেয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।
সভায় দ্রুত সময়ের মধ্য ইরি বোরো মৌসুমে ধান কেটে ঘরে তুলতে কৃষক পর্যায়ে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা নির্দেশনা প্রদান করা হয়। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরী প্রয়োজনে নৌকা ও উদ্ধারকারী সেচ্ছাসেবকটিম গঠনে স্হানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয়।
সেই সাথে প্রতি আশ্রয় কেন্দ্র চালু সহ বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজেনিক কিট সরবরাহ সহ ভ্রাম্যমাণ শৌচাগার স্হাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। সেই সাথে বন্যার্তদের শুকনো খাদ্য বিতরণের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ গো-খাদ্য মজুদ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ:দা:) অভিজিৎ কুমার পাল, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম খান,জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী রুহুল আমিন,উপ- সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মো মুজিবুর রহমান, ফায়ার সার্ভিসের সহকারী উপ- পরিদর্শক জাকির হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্যরা।
3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
6 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
1 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
6 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 2 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
1 ইকবাল বাহার, কানাইঘাট: 1 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে