editor
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫
বড়লেখা প্রতিনিধি: দেশের প্রতিটি পরিবারের কোনো না কোনো সদস্যকে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়। সরকারের অন্যান্য দপ্তরের চেয়ে এই দুই দপ্তরে মানুষ সবচেয়ে বেশি যায়। এমনও মানুষ রয়েছেন যাদের কোনোদিনই থানায়, আদালতে, ইউএনও অফিস কিংবা সরকারের অন্যান্য দপ্তরে যাওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে গেছেন না এমন মানুষ খুব কমই আছেন। তাই সাধারণ মানুষ যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি যায়, সেই শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেবার মান বাড়াতে হবে। শিক্ষক ও চিকিৎসকদের আরো দায়িত্বশীল হতে হবে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নানা জনদুর্ভোগ তোলে ধরে তা লাঘবের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, ময়নুল হক, বদরুল ইসলাম, স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, থানার ওসি (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান, অধ্যাপক আব্দুস সহিদ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়সল আহমদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ, আলিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ।
1 মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৫ ডিসেম্বর) সোমবার বিকেল ২ ঘটিকার সময় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মহানগর বিএনপির
4 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
8 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
6 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
4 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
3 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
5 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
2 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের