editor
প্রকাশিত: 2:52 PM, April 22, 2025
জৈন্তাপুর প্রতিনিধি :: র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সদর কম্পানী সিলেট এর মাদক বিরোধী অভিযানে ২৮২ বোতল বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম মো খালেদ আহমেদ (২৯)। সে গোয়াইনঘাট উপজেলার ৫ নং আলিরগাঁও ইউনিয়নের খাগড়া গ্রামের মো আতাউর রহমানের পুত্র।
র্যাব-৯ সদর কম্পানী সিলেট এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার(২১শে এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক স্হানে অভিযান চালায় র্যাব-৯ এর একটি আভিযানিক দল।
ওইদিন রাত আনুমানিক ১:০০ ঘটিকায় মাদক বহনকারী খালেদকে মহাসড়কের পাশে মাদক সহ পাচারের জন্য অপেক্ষমান থাকা অবস্থায় আটক করে র্যাবের আভিযানিক দল। পরে গ্রেফতারকৃত আসামিকে আলামত সহ সোমবার দুপুরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ। তিনি বলেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সদর দপ্তর থেকে জানানো হয়, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন ধরণের নৃশংস, ঘৃন্যতম অপরাধ নিরোসনে ও অপরাধীদের গ্রেফতারের অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন