editor

প্রকাশিত: 4:55 PM, April 24, 2025

হাকালুকি হাওরে বোরো ধান কাটার ধুম, কৃষকের ঘরে ঘরে এখন নবান্নের উৎসব

হাকালুকি হাওরে বোরো ধান কাটার ধুম, কৃষকের ঘরে ঘরে এখন নবান্নের উৎসব

আশফাক আহমদ, বড়লেখা:: মৌলভীবাজারের হাকালুকি হাওরপারের বড়লেখা উপজেলা অংশে এবার বোরোর ভাল ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। প্রতিকুল আবহাওয়ায় শিলাবৃষ্টি, ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলের শঙ্কার মধ্যেও কৃষকরা ইতিমধ্যে প্রায় ৫৫ ভাগ ধান কর্তন সম্পন্ন করেছেন। হাওরপারের কৃষকের ঘরে ঘরে এখন চলছে নবান্নের উৎসব। আরও এক সপ্তাহ কোনো দুর্যোগ না হলে কৃষকরা শতভাগ বোরো ধান গোলায় তোলতে পারবেন বলে তারা আশাবাদি।

উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, হাকালুকি হাওরের বড়লেখা উপজেলা অঞ্চলে এবার ৩ হাজার ৬শ’ হেক্টরে বোরোর আবাদ হয়েছে। সাড়ে ২২ হাজার মে. টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও ভাল ফলনের কারণে তা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত ১ মে বোরো ধান কাটা শুরু হয়ে থাকে। কিন্তু আগাম ফলনের কারণে এবার পহেলা বৈশাখ ধানকাটার আনুষ্ঠানিক উদ্বোধন করে উপজেলা কৃষি বিভাগ।

সরেজমিনে হাকালুকি হাওরপারের তালিমপুর ইউনিয়নের হাল্লা এলাকায় গিয়ে দেখা গেছে, কৃষকরা প্রফুল্ল মনে ধান কাটছেন। কেউবা ক্ষেতের কিনারায় মাড়াইয়ের জন্য স্তুপ করছেন। গ্রামের বোরো চাষি রিয়াজ উদ্দীন, সুলেমান আহমদ, বিলন আহমেদ, আব্দুর রহিম, স্বপন আহমদ প্রমুখ জানান এবার ধানে অন্য বছরের তুলনায় চিটা অনেক কম। রমজানের শেষদিকের বৃষ্টি ধানের খুবই উপকারে আসে। থোড় বের হওয়ার আগে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হলেও ফসলের তেমন ক্ষতি হয়নি। চৈত্রের মাঝামাঝি থেকে প্রায় প্রতিদিনই তারা ঝড় ও শিলাবৃষ্টির আশংকায় ছিলেন। দুর্যোগের আশংকার মধ্যেও ইতিমধ্যে তারা প্রায় ৫৫ শতাংশ ধান ঘরে তোলেছেন। প্রান্তিক বোরো চাষি সেলিম উদ্দিন জানান, তিনি ১২ বিঘা জমি চাষ করেছেন। প্রতিকুল আবহাওয়ার শঙ্কার মধ্যেও প্রায় অর্ধেক ধান কেটে ফেলেছেন। অন্যান্য বছরের চেয়ে এবার অনেক ভাল ফলন হয়েছে। এবার আগাম বৃষ্টিপাত কম হওয়ায় কারো কাচা-পাকা ধান তলিয়ে যায়নি। কৃষক দেলোয়ার হোসেন জানান, কৃষি অফিস থেকে বীজ ও সার সহায়তা নিয়ে তিনি ২২ বিঘা জমিতে বোরোর আবাদ করেছিলেন। স্থানীয় কৃষি কর্মকর্তা সব সময় তাদের পরামর্শ দিয়েছেন। ভাল ফলন হওয়ায় গ্রামের প্রত্যেক কৃষক বাড়িতে উৎসব বিরাজ করছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজ বুধবার জানান, বড়লেখা উপজেলার হাকালুকি হাওর অঞ্চলে ৩৬০০ হেক্টর ও নন-হাওড় অঞ্চলে ২০০০ হেক্টরসহ মোট ৫৬০০ হেক্টর জমিতে এবার বোরোর অবাদ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা সাড়ে ৩৪ হাজার মেট্টিক টন নির্ধারণ করা হয়। প্রতিকুল আবহাওয়ার শঙ্কার মধ্যেও কৃষকরা প্রায় ৫৫ ভাগ ধান কর্তন সম্পন্ন করছেন। আরো এক সপ্তাহ সময় পেলে শতভাগ ধান কাটা সম্পন্ন করা যাবে বলে তিনি আশাবাদি। ফলন ভাল হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে