editor
প্রকাশিত: 5:25 PM, April 24, 2025
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বাসিন্দা বৃহত্তর সুড়িকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) সকাল ১১ টায় তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের পর গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আসলাম সারোয়ারের উপস্থিতিতে বড়লেখা থানা পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করে।
এরপর সুড়িকান্দি গ্রামের ঠিলা মসজিদের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সুড়িকান্দি গ্রাম ও আশেপাশের গ্রামের মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে ঠিলা বাড়ি কবর স্থানে তাকে সমাহিত করা হয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান (২৩ এপ্রিল) বিকেল ৪:২০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর, তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমানের মৃত্যুতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলে শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা শোক প্রকাশ করছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে