editor

প্রকাশিত: 6:43 PM, April 24, 2025

বড়লেখায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বড়লেখায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিবুর রহমান কামালকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার বিকেলে একটি রাজনৈতিক মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গত বছরের ২৭ জুলাই অনুষ্ঠিতব্য ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচনে অংশ নিতে কামাল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান। সে সময় দেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা রোধে কারফিউ জারির কারণে নির্বাচন কমিশন ওই উপ-নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

এদিকে পুলিশ গ্রেফতার মুহিবুর রহমান কামালকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দাবি করলেও তার পরিবার ও স্থানীয় লোকজনের দাবি তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নন। একসময় তিনি জাতীয় পার্টি করলেও ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে ওঠেন। তারই এলাকায় মুহিবুর রহমান নামে এক ব্যক্তি প্রায় ১০ বছর আগে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। ওই মুহিবুর রহমান অনেক মারা গেলেও স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষ পুলিশকে ভুল তথ্য দিয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আওয়ামী লীগ নেতা পরিচয়ে গ্রেফতার করিয়েছে। অভিযোগ ওঠেছে, বিভিন্ন রাজনৈতিক মামলার অজ্ঞাতনামা আসামির উল্লেখ থাকায় পুলিশ অনেক নিরীহ ব্যক্তিদের গ্রেফতার করে এসব মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে কারাগারে পাঠাচ্ছে। ঠিক এভাবেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না থাকা স্বত্তেও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান কামাল পুলিশের ‘সন্ধিগ্ধ’ অস্ত্রের শিকার হয়েছেন।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের একটি জি.আর মামলার সন্ধিগ্ধ আসামি হিসাবে মুহিবুর রহমান কামালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে