editor
প্রকাশিত: 7:12 PM, April 26, 2025
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মাদক বিরোধী অভিযানে ইয়াবা, ইয়াবা বিক্রেয়ের নগদ অর্থ সহ ২জনকে আটক করা হয়।
সেনা বাহিনীর জৈন্তাপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল শুক্রবার রাত ১২ টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের দেয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর টিম ৫নং ফহেতপুর ইউপির হরিপুর মাঝেরটোল গ্রামে হতে ২জন আটক করে। এ সময় তাদের নিকট হতে ২০১ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন সহ মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫শত টাকা উদ্ধার করে সেনাবাহিনী। পরে দুইজনকে জব্দকৃত আলামত সহ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন হরিপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে নাসির উদ্দিন (৪৬), অপরজন হলেন লামা শ্যামপুর গ্রামের ইউনুসে আলীর ছেলে মাসুক আহমেদ (২৯)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, সেনা অভিযানে মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি