editor

প্রকাশিত: 5:39 PM, August 9, 2021

মানবিক কাজে কেন্দ্রীয় যুবলীগের উপহার পেলো সিলেট মহানগর যুবলীগ

মানবিক কাজে কেন্দ্রীয় যুবলীগের উপহার পেলো সিলেট মহানগর যুবলীগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে করোনা মোকাবেলায় সামাজিক কর্মকান্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট মহানগর যুবলীগকে অসহায় মানুষদের অক্সিজেন সেবা দানের জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির হাতে এ অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন। মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের ১২টি জেলা ও মহানগর যুবলীগের ইউনিটকে এ উপহার প্রদান করা হয়।

উপহার হিসেবে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ শেষে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান মানবিক যুবনেতা শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে আমি ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে বাংলাদেশে ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে সিলেট মহানগর যুবলীগ অসহায়, ছিন্নমূল, নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষকে সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছি। খাদ্য সামগ্রী বিতরণ, করোনা প্রতিরোধে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ, সবজি বিতরণ, গণসচেতনতামূলক লিফলেট বিতরণ, প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ, রোজাদারদের মধ্যে সেহরী ও ইফতার বিতরণ সহ মানবিক সকল কাজে সিলেট মহানগর যুবলীগ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়াও দেশে করোনা দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সিলেটে মহামারি করোনা ভাইরাসের কারণে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন থেকে আমরা মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছে দিচ্ছি। সিলেটের যে কোন প্রান্ত থেকে দিনে অথবা রাতে মহানগর যুবলীগের হটলাইনে ফোন আসা মাত্রই করোনার মুমুর্ষ রোগীকে আমরা এবং মহানগর যুবলীগের স্বেচ্ছাসেবী টিম অক্সিজেন পৌছে দিচ্ছে। তিনি বলেন, আজকে কেন্দ্রীয় যুবলীগ থেকে যে উপহার পেয়েছি এটা শুধু সিলেট মহানগর যুবলীগের উপহার নয়, এটা সারা সিলেটবাসীর উপহার। এ উপহার সিলেট মহানগর যুবলীগ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সকল নেতাকর্মীর উপহার। এ উপহার পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি আগামী দিনে এ উপহার জনগণের সেবায় কাজের অনুপ্রেরণা যোগাবে। আমি সারাজীবন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান মানবিক যুবনেতা শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের প্রতি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন