editor
প্রকাশিত: 1:33 PM, April 27, 2025
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নী ইউনিয়নের আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার ভোর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তবে অগ্নিকান্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় লোকজন ও দমকল বাহিনী দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। নিয়ন্ত্রণ আনার আগেই মাদ্রাসা ভবনের তিনটি শ্রেণিকক্ষ, অফিসরুম, পাঁচটি সিএনজি চালিত অটোরিকশাসহ গাড়ির গ্যারেজ সম্পুর্ণ পুড়ে গেছে। আগুনে পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্ত অথবা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
জানা গেছে, শনিবার ২৬ এপ্রিল ভোরে স্থানীয় লোকজন আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসা ভবনে আগুন জলতে দেখেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসায় কেউ ছিলেন না। আগুনের লেলিহান শিখা দেখে মাদ্রাসার পার্শবর্তী বাসিন্দারা আগুন নেভাতে ছুটে আসেন। তারা ফায়ার সার্ভিস স্টেশন ও পল্লীবিদ্যুৎ অফিসে খবর দেন। সকাল সোয়া পাঁচটায় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদ্রাসার মোহতামীম হাফেজ মো. ময়নুল হক জানান, শুক্র ও শনিবার বন্ধ থাকায় কেউ মাদ্রাসায় ছিলেন না। মাদ্রাসার আয়ের জন্য ভবনের পাশে একটি গ্যারেজ নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। অগ্নিকান্ডে গ্যারেজে থাকা পাঁচটি সিএনজি, আসবাবপত্রসহ তিনটি শ্রেণিকক্ষ ও অফিসকক্ষ সম্পুর্ণ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের বড়লেখা স্টেশন অফিসার মোল্লা মো. শামীম আহমদ জানান, খবর পেয়েই দমকল বাহিনী নিয়ে তিনি রওয়ানা দেন। বেশ দূরবর্তী হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে প্রায় ৩০ মিনিট সময় লেগেছে। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, এর আগেই মাদ্রাসার ভবনসহ অনেকগুলো কক্ষ পুড়ে গেছে। অধিকতর তদন্ত ছাড়া অগ্নিকান্ডের সঠিক কারণ নিশ্চিত করতে পারছেন না।
স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান জানান, ধারণা করা হচ্ছে রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ভোর সোয়া চারটার দিকে তিনিসহ স্থানীয় লোকজন মাদ্রাসায় ভয়াবহ আগুন দেখে তা নেভাতে এগিয়ে যান। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ২০২২ সালে একইভাবে অগ্নিকান্ডে মাদ্রাসার বাণিজ্যিক মার্কেট পুড়ে যায়। তখন মাকের্টভবন ও মালামালসহ ছয়টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে নাকি দুর্বৃত্তের দেওয়া আগুনে মাদ্রাসায় অগ্নিকান্ডের ঘটনাগুলো ঘটছে প্রশাসনের তা তদন্ত করে দেখা জরুরি।
বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম (কম) আশরাফ হায়দার জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে নয়, দুর্বৃত্তের অগ্নিসংযোগে বর্ণী আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।
6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 2 সোমবার (২১ সেপ্টেম্বর)
2 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
1 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
4 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
5 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
1 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা