editor

প্রকাশিত: 1:51 PM, April 27, 2025

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক:: রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরপরই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাদ। দুই কার্ডিনালই দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বার্থে পোপ ফ্রান্সিসের আজীবন লক্ষ্য, দারিদ্র্য দূরীকরণে তার প্রচেষ্টা এবং যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে তার দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন।

তারা প্রফেসর ইউনূসের কাজের গভীর প্রশংসা করেন। তাকে প্রয়াত পোপের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করেন।

প্রফেসর ইউনূস পোপ ফ্রান্সিসের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, ‘ধর্মীয় পটভূমি নির্বিশেষে সবাইকে আলিঙ্গন করার ক্ষমতা পোপের রয়েছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন।’ তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বহুবার সাক্ষাতের কথা স্মরণ করেন এবং ভ্যাটিকান ব্যাংকের সংস্কারের প্রয়োজনীয়তা সম্বন্ধে লেখা তার একটি সমালোচনামূলক চিঠি ভ্যাটিকানের অফিসিয়াল সংবাদপত্র ল’ ওসেরভেটোর রোমানোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল তা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি লিখেছিলাম, দরিদ্রদের প্রতি আরও বন্ধুত্বপূর্ণ করার জন্য কীভাবে ভ্যাটিকানের ব্যাংকটিকে সংস্কার করা উচিত। আমি পোপের পারফরম্যান্স এবং বিতর্কের সমালোচনা করেছিলাম। তারপরও তিনি পুরো চিঠিটি প্রকাশ করেছেন।

প্রফেসর ইউনূস জানান, পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের ব্যাংকিং পদ্ধতির সংস্কার এবং চার্চের দরিদ্রবান্ধব উদ্যোগ সম্প্রসারণে মনোনিবেশ করে বেশ কয়েকটি কমিটির সভাপতির দায়িত্ব পান।

১
কার্ডিনাল জ্যাকব কুভাকাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক

শূন্য বেকারত্ব, শূন্য সম্পদের কেন্দ্রীকরণ এবং শূন্য নীট কার্বন নিঃসরণের বিশ্ব গড়ে তোলার বিষয়ে প্রফেসর ইউনূসের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গত নভেম্বরে ভ্যাটিকান রোমে পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরো ক্লাব চালু করে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি একজন মুসলিম। তবুও পোপ ফ্রান্সিস কখনই ভিন্ন ধর্মের ব্যক্তির পাশে তার নাম ব্যবহার করতে আপত্তি করেননি।’

প্রয়াত পোপের সঙ্গে সমৃদ্ধ স্মৃতির কথা তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, ‘তিনি কখনোই আমাকে বহিরাগত মনে করেননি।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া সফর করা কার্ডিনাল তোমাসি প্রধান উপদেষ্টার সঙ্গে ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। ইউক্রেন ও গাজায় সংঘাত অবসানের আহ্বানে পোপ ফ্রান্সিসের প্রচেষ্টার প্রশংসা করেন উভয় নেতা।

তোমাসি তার ভিয়েতনাম সফরের প্রতিফলন করে বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়া খুব দ্রুত বিকশিত হচ্ছে, যা সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখছে।’ তিনি ওই অঞ্চলে আরও শান্তি প্রতিষ্ঠা এবং উত্তেজনাকর পরিস্থিতিতে শান্ত থাকার ওপর জোর দেন।

প্রফেসর ইউনূস ভিয়েতনামের চমকপ্রদ অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, ‘তার সরকার আরও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বাংলাদেশকে একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার প্রচেষ্টায় দক্ষিণ এশীয় এই দেশটিকে অনুকরণের চেষ্টা করছে।’

কার্ডিনাল তোমাসি জানান, তিনি আশা করেন, পরবর্তী পোপ পোপ ফ্রান্সিসের অনানুষ্ঠানিকতা বজায় রাখবেন এবং দেশগুলোর মধ্যে শান্তির সংলাপকে উৎসাহিত করবেন।

ভারতের কেরালা রাজ্য থেকে আসা কার্ডিনাল কুভাকাড ঘোষণা দেন, বাংলাদেশের ক্যাথলিক চার্চ এ বছরের সেপ্টেম্বরে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করবে, যেখানে বিভিন্ন ধর্মের নেতারা একত্রিত হবেন।

প্রফেসর ইউনূস বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের ওপর জোর দেন। তিনি ধর্মীয় সম্প্রীতির প্রতি দেশটির প্রতিশ্রুতি এবং জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরেন।

বৈঠকগুলোতে আরও উপস্থিত ছিলেন– এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন