editor

প্রকাশিত: 9:17 PM, April 27, 2025

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

8

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

7

শনিবার (২৭ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে উপজেলার উত্তর পুকুয়া (দৌলতপুর) গ্রামের লন্ডন প্রবাসী জাকির আহমদের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাড়ির সম্পূর্ণ পুড়ে গেছে।

আগুনে গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেছে। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় দেড়ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। এর আগেই গোয়ালঘর ও বসতঘরের বিভিন্ন কক্ষসহ আসবাবপত্র পুড়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, গোয়ালঘরে থাকা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার উত্তর পুকুয়া (দৌলতপুর) গ্রামের লন্ডন প্রবাসী জাকির আহমদের বাড়িতে টিনশেডের গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন গোয়ালঘর থেকে পাশের আধাপাকা রান্নাঘরে লেগে বসতঘরের অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশিরা আগুন দেখে দ্রুত এগিয়ে আসেন। তারা বিষয়টি এলাকার মসজিদের মাইকে জানান। খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ জড়ো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা গোয়ালঘরে থাকা পাঁচটি গরুসহ বসতঘরের আসবাবপত্র দ্রুত বের করে আনেন। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

3

প্রবাসী জাকির আহমদের বাবা মাসুক উদ্দিন রোববার দুপুরে বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তিনিও নামাজে ছিলেন। ঘরে তার এক ছেলে অসুস্থ। সে ঘরে ছিল। সে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়েছে। বাড়ির লোকজন জরুরী প্রয়োজনে বিয়ানীবাজারে গিয়েছিলেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের আসবাবপত্র বের করেন। আগুনে তার কয়েকটি গরুর শরীর কিছুটা ঝলসে গেছে।

6

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। বাড়ির মালিক জানিয়েছেন, গোয়ালঘর থেকে আগুন লেগে তা বসত ঘরে ছড়িয়েছে। আগুনে গোয়ালঘর ও বসতঘরের কয়েকটি কক্ষ পুড়ে গেছে। কিছু আসবাবপত্রও পুড়েছে। তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

5

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

4 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 2 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

2 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

7 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

5 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

1 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

1 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

6 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

6 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
8