editor
প্রকাশিত: 5:02 PM, April 28, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি : হাওরের জেলা সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রাঘাতে রিমন তালুকদার(২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
তিনি উপজেলার আটগাঁও গ্রামের জাহেদ তালুকদারের ছেলে ও শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের ভাতিজা।
স্থানীয় সুত্রে জানা যায়,সোমবার (২৮ এপ্রিল)ভোর সাড়ে ৬ টায় বাড়ির পাশে কালিকোটা হাওরে গরু নিয়ে যায়।তখন তীব্র বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এসময় বজ্রপাতে একটি গরুও ভস্মীভূত হয়।
আটগাঁও গ্রামের বাসিন্দা তৌফিকুর রহমান তাহের জানান,বজ্রাঘাতে রিমন তালুকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।হাওরে বৈশাখী কাজ চলছে। কৃষকদের মধ্যেও এখন ভয়ে কাজ করছে।চরম উদ্বেগের মধ্যে রয়েছে মানুষ।মানুষ আরো সতর্ক হতে হবে না হলে এমন ঘটনা এড়ানো সম্ভব নয়।
রিমনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন্ নোমান।
এব্যাপারে শাল্লা থানা’র অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, বাড়ী’র পাশে রিমন গরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু করেন। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। বৈরী আবহাওয়ার কারণে মর্গে লাশ নিতে একটু বিলম্ব হচ্ছে।
3 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
6 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
5 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
3 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
8 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
8 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
1 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা