editor
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :: মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) বেলা ১১:টায় উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে এই র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে মহান মে দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” শ্রমিক মালিক এক হয়ে,গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় আলোচনা সভায় বক্তব্যে বলা হয়, শ্রমিকদের হাত ধরে আধুনিক সভ্যতা,শিল্পায়ন, নগরায়ণ উন্নয়ন হচ্ছে। শ্রমিকদের এই অবদান কোনক্রমেই অস্বীকার করার সুযোগ নেই। বক্তারা আরো বলেন, শ্রমিকদের ন্যায্য পাওয়া যাতে দ্রুত সময়ের ভিতরে আদায় করা হয় সেদিকে মালিক পক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মালিক শ্রমিকদের সম্পর্ক হতে হবে দৃঢ় ও মজবুত। এ সময় শ্রমিকদের কাজ করার সময় তাদের স্বাস্থ্য সুরক্ষা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের প্রতি আহবান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুলহাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল , বৃহত্তর সারীনদী বারকি শ্রমিক সমবায় সমিতির সভাপতি আমির আলি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জৈন্তাপুর রিক্সা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক নজমুল ইসলাম সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
4 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
7 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
3 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
6 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
8 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
7 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়