editor
প্রকাশিত: 12:09 AM, May 2, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জের পাগনার হাওর ও দিরাইয়ে ধান আনতে গিয়ে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপর ২টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরের লক্ষ্মীপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। অপরটি দিরাই উপজেলার পল্লীতে বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষিপুর গ্রামের হুসেন আলীর ছেলে মানিক মানিক মিয়া (৬৫) এবং অপরজন দিরাই উপজেলার গোপালপুর গ্রামের কৃষক রিংকু দাস।
স্থানীয়রা জানায়, আজ সকালে জামালগঞ্জ উপজেলার কৃষক মানিক মিয়া তার ছেলেকে নিয়ে বাড়ির পাশের পাগনার হাওরে বোরো ধান কাটতে গিয়েছিলেন। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জমিতেই মানিক মিয়ার মৃত্যু হয়। তবে সঙ্গে থাকা তার ছেলে নিরাপদ ছিল। খবর পেয়ে আশ-পাশের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিকেলে ৪টার দিকে দিরাই উপজেলার গোপালপুর গ্রামে ট্রলিতে ধান আনার সময় বজ্রপাতে রিংকু দাস নামে আরও এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন