editor
প্রকাশিত: 12:12 AM, May 2, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড(বিজিবির) একটি টহল দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুর নিচ থেকে ভারতীয় অবৈধ গরুর একটি বিশাল চালান আটক করেছে। নৌকা ভর্তি এই গরু ভারত থেকে চোরাকারবারিরা জেলার দোয়ারাবাজার হয়ে ইজ্ঞিন চালিত নৌকাযোগে সুনামগঞ্জে নিয়ে আসছিল চোরা কারবারিরা। আটককৃত গরুর চালানের মূল্য প্রায় কোটি টাকা হবে বলে জানায় বিজিবির সদস্যরা।
বুধবার সন্ধ্যায় জেলা শহরের বিজিবি ক্যাম্পের পাশে সুরমা নদীতে গরুসহ নৌতকাটি জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল জাকারিয়া মোস্তাফা সাংবাদিকদের উপস্থিতিতে এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, এই গরুর চালান জেলা সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার থেকে স্থানীয় একটি চোরাকারবারীচক্র গরুর এই চালানটি নৌকাযুগে সুনামগঞ্জে নিয়ে এসে দেশের অন্যান্য স্থানে পাচারের কথা ছিল।
এ ব্যাপারে সুনামগঞ্জ অঞ্চলের ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জ ২৮ বিজিবি সুরমা নদীর আব্দুজ জহুর সেতুর নিচ থেকে নৌকা ভর্তি ভারতীয় গরুর চালানটি আটক করা হয়। এগুলো জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে নামানো হয়েছিল। আমরা এই চালানটি আটক করে নিয়মিত মামলা দিয়ে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছি।
এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল জানান,বিষয়টি জানার পর মোবাইল কোট পরিচালনা করে সবগুলো গরু জব্দ করা হয়েছে।
8 * ১৪ দিনে মিলবে ব্যবসার অনুমোদন * দক্ষিণ সুরমায় ১৮৮ একরে নতুন বিসিক * অপরাধ দমনে ফেস রিকগনিশন ক্যামেরা
3 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 5 শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর
3 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে
1 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি
6 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ
5 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে
4 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা